সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের ধাক্কায় সার্জেন্ট নিহত

প্রকাশঃ জানুয়ারি ২৬, ২০১৫ সময়ঃ ৯:৫৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৯ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :

downloadচট্টগ্রামের সীতাকুণ্ডে দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান টহলরত পুলিশ ভ্যানকে ধাক্কা দিলে ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট নিহত হয়েছেন। নিহত পুলিশ সার্জেন্টের নাম কবির হোসেন (৩৬)।

সোমবার ভোর ৫টার দিকে উপজেলার ফৌজদারহাট এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. শহিদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট কবির হোসেনের নেতৃত্বে ফৌজদারহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টহলরত ছিল একদল পুলিশ। ভোরে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী একটি কাভার্ড ভ্যান পুলিশ বহনকারী ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সার্জেন্ট কবির হোসেনের মৃত্যু ঘটে। এই সময় পুলিশ ভ্যানে থাকা আরো পাঁচ পুলিশ ও আনসার সদস্য আহত হন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G