পারফিউম তৈরি করুন অল্প সময়ে

প্রকাশঃ ডিসেম্বর ৩, ২০১৫ সময়ঃ ৩:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০২ পূর্বাহ্ণ

perfume2বর্তমান সময়ে সুগন্ধি বা পারফিউম ব্যবহার করেন না এমন মানুষ পাওয়া যায় না। পারফিউম সবারই অনেক পছন্দের প্রসাধনী। কিন্তু সব সুগন্ধি কি আপনার পছন্দের বা সব সুগন্ধি কি আপনার ব্যক্তিত্বের সঙ্গে যাচ্ছে? তাছাড়া সব সুগন্ধি সব জায়গায় সব সময় ব্যবহার করাও যায় না।

আচ্ছা যদি সুগন্ধিটা নিজে বানিয়ে নেওয়া যেত তবে কেমন হত? মাত্র তিনটি উপাদান দিয়ে এক মিনিটে ঘরেই বানিয়ে ফেলতে পারেন নিজের পছন্দের সুগন্ধি। আসুন জেনে নিই, এক মিনিটে সুগন্ধি বানানোর উপায়টি।

যা যা লাগবে –

-একটি খালি স্প্রে বোতল
-চিনিমুক্ত ভ্যানিলা এসেন্স
-এসেন্সিয়াল অয়েল ( ল্যাভেন্ডার, রোজমেরী, জেসমিন)

যেভাবে তৈরি করবেন –

স্প্রে বোতলটি ভাল করে ধুয়ে নিন। পুরাতন কোন সুগন্ধির শিশি ব্যবহার না করাই ভাল। কারণ এতে পুরাতন সুগন্ধির ঘ্রাণ থেকে যায়। তাই নতুন কোন স্প্রে বোতল ব্যবহার করার চেষ্টা করুন।
খালি স্প্রে বোতলে ভ্যানিলা এসেন্স ঢালুন।
এতে আপনার পছন্দমত এন্সেসিয়াল অয়েল যোগ করে নিন। ল্যাভেন্ডার, রোজমেরী, জেসমিন , গোলাপ যে কোন এসেন্সিয়াল অয়েল ব্যবহার করতে পারেন।
এখন খুব ভাল মত ঝাঁকিয়ে মিশিয়ে নিন।
তারপর নিজের হাতের উলটো পিঠের এক অংশে স্প্রে করে দেখুন কি দারুণ ঘ্রাণের একটি সুগন্ধি তৈরি হয়ে গেছে।

কোথায় পাবেন –

ভ্যানিলা এসেন্স আমাদের আশেপাশের দোকানগুলোতে পাওয়া যাব। তবে একটি ভাল মানের ভ্যানিলা এসেন্স ব্যবহার করা উচিত। ভ্যানিলা এসেন্স অব্যশই চিনিমুক্ত হতে হবে। এসেন্সিয়াল অয়েল যে কোন বড় সুপারশোপ গুলোতে পাওয়া যাবে।

 

 

প্রতিক্ষণ/এডি/জেবিএম

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G