কোকোর দাফন বনানীতে

প্রকাশঃ জানুয়ারি ২৬, ২০১৫ সময়ঃ ১২:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

kokoবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মরদেহ বনানীর সেনা কবরস্থানে দাফন করার সিদ্ধান্ত হয়েছে।

রোববার রাতে চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় মালয়েশীয় এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আরাফাত রহমান কোকোর মরদেহ ঢাকায় পৌঁছবে। মঙ্গলবারই তাকে দাফন করা হবে।

কোথায় দাফন করা হবে জানতে চাইলে তিনি বলেন, এখনো সিদ্ধান্ত হয়নি। তবে বনানীর সেনা কবরস্থানে দাফন করা হতে পারে। এজন্য সোমবার আবেদন করা হবে।

উল্লেখ্য, শনিবার দুপুরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মৃত্যুবরণ করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। মৃত্যুকালে দুই মেয়ের বাবা কোকোর বয়স হয়েছিল ৪৫ বছর। দেশ ছাড়ার পর তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে কুয়ালালামপুরের একটি বাড়িতে ভাড়া থাকতেন।

রোববার বাদ জোহর দেশটির রাজধানীর কুয়ালালামপুরে জাতীয় মসজিদ নিগারায় তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় মালয়েশলীয় বিএনপি নেতারাসহ প্রবাসী বাংলাদেশিরাও অংশ নেন। জানাজার পর কোকোর মরদেহ ইউনিভার্সিটি মালায়া মেডিকেল সেন্টারের হিমঘরে রাখা হয়েছে। এই হাসপাতালে নেয়ার পথেই মারা যান তিনি।

এদিকে আরাফাত রহমান কোকোর মরদেহ আনতে মালয়েশিয়া গেছেন তার ছোট মামা শামীম ইস্কান্দারসহ তিনজন।

প্রতিক্ষণ /এডি/হাসান

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G