ঠাকুরগাঁওয়ে পেট্রোল বোমায় চালক দগ্ধ, আটক ৮

প্রকাশঃ জানুয়ারি ২৬, ২০১৫ সময়ঃ ১:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪৩ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :

ঠাকুর গাঠাকুরগাঁওয়ের সদর উপজেলার ২৮ মাইল নামক স্থানে পেট্রোল বোমা হামলায় গাড়ির এক চালক অগ্নিদগ্ধ হয়েছেন। এ ঘটনায় পুলিশ-বিজিবি অভিযান চালিয়ে আট জনকে আটক করেছে। দগ্ধ চালক নাজমুল ইসলাম নাজমুল কুষ্টিয়া জেলার শীবপুর উপজেলার সাহেবগড় গ্রামের ইউনুস প্রমানিকের ছেলে।তিনি রাতে বগুড়ার মির্জাপুর থেকে ব্রয়লার মুরগীর বাচ্চা নিয়ে ঠাকুরগাঁওয়ে আসছিলেন।

পুলিশ জানায়, রবিবার দিবাগত রাত ১২টায় ২৮ মাইল নামক স্থানে মালবাহী পিকাপভ্যানটি থামিয়ে দুর্বৃত্তরা চালককে গাড়িতে আটকে রেখে পেট্রোল বোমা নিক্ষেপ করে। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করায় স্থানীয় জনতা।

সোমবার সকালে তার অবস্থা শংকামুক্ত না হওয়ায় তাকে ঢাকা বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। এ ঘটনায় ওই রাতে পুলিশ-বিজিবি অভিযান চালিয়ে আটজনকে আটক করেছে।

নাজমুলের ভগ্নিপতি মনিরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা ৩৫ জনকে আসামি করে ঠাকুরগাঁও থানায় মামলা করেছেন। আসামিরা হলেন, রুবেল রানা, আইয়ুব আলী, বেলাল, আনসারুল হক, মাহাবুব আলম, আব্দুল হাই, সুলতান আলী ও ইমাম চৌধুরী।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G