ডায়েট জুস

প্রকাশঃ ডিসেম্বর ১১, ২০১৫ সময়ঃ ১:২৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪৫ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

জুসসময়টাই ডায়েটের। তাই চাইলেই বিষয়টি এড়িয়ে যেতে পারবেন না। চারপাশের বন্ধু-পরিজন মেতে আছে এ নিয়ে। আপনি আর বাদ যাবেন কেন? তবে ডায়েট করতে গিয়ে যেন অসুস্থ হয়ে না পড়েন; সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখবেন। ডায়েট মানে, না খেয়ে থাকা; এ ধারণা ষোলো আনাই ভুল। আপনার শরীরের অবস্থা বুঝে তবেই ডায়েট চাট করতে হবে। ইচ্ছে হলো আর খাবার খাওয়া বন্ধ করে দিলেন। এমন ভাবনা মনেও আনবেন না। আপনার ইচ্ছা ওজন কমানো; অসুস্থ হওয়া নয়। তাই পুষ্টি ঠিক রেখে তবেই ডায়েট করুন। এক্ষেত্রে আপনাকে কিছুটা সাহায্য করতে পারে আমাদের এই ডায়েট জুস রেসিপি। তাহলে জেনে নিই এর আদ্যপান্ত:                                              উপকরণ -১:

– নাশপাতি ১ টা
– লেবু পরিমাণ মতো
– কচি শসা ১ টা    – সামান্য পালং শাক

প্রথমে সব উপকরণ একসাথে মিশিয়ে ব্লেণ্ডারে ব্লেণ্ড করে নিন। তবে মনে রাখবেন, শসা এবং নাসপতির খোসা ছাড়ানোর আদাপ্রয়োজন নেই। কারণ খোসার মধ্যেই থাকে ভিটামিন। এভাবেই সহজে তৈরি হয়ে গেল ডায়েট জুস।
প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে এই পানীয় পান করুন । এটি পেটের মেদ কমানোর পাশাপাশি দেহের সার্বিক ওজন কমাতে সাহায্য করে। এই জুসটি মেটাবলিজম বৃদ্ধি করে ক্ষুধা কমিয়ে দেয়। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে থাকে এবং অবসাদ দূর করে শরীর ও মন দুটোকেই চাঙ্গা রাখে।

উপকরণ-২:

– পানি ১ কাপ
– লেবু ১ টা
– আদা কুচি ১ চা চামচ
– শসা ১ টা
– সামান্য ধনেপাতা    – মধু ১ চা চামচ

সব উপকরণ ব্লেণ্ডারে ব্লেণ্ড করে নিন। বেশি ঘন হলে তাতে সামান্য একটু পানি মিশিয়ে নিন। এই জুসটিও রাতে ঘুমাতে যাওয়ার আগে নিয়মিত পান করুন । ১৫ দিনের মধ্যে পেটের মেদ অনেকটা কমে যাবে। এই পানীয়টি দেহের টক্সিন দূর করে। এটি মেটাবলিজম বৃদ্ধি করে ওজন কমাতে সাহায্য করে। দেহের অভ্যন্তরীণ কোন ইনফেকশন থাকলে তাও দূর হতে সাহায্য করে থাকে।

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G