মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে বিএনপির ৫ নেতা

প্রকাশঃ জানুয়ারি ২৭, ২০১৫ সময়ঃ ১১:১৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

koko 44প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মরদেহ গ্রহণ করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষা করছেন বিএনপির ৫ সদস্যের একটি প্রতিনিধি দলের।

বিমানবন্দরে কোকোর লাশ গ্রহণের জন্য বিএনপির প্রতিনিধি দলের সদস্যরা হলেন— দলের স্থায়ী কমিটি সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আবদুল্লাহ আল নোমান ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

এর আগে বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল সাড়ে আটটায় কুয়ালালামপুর থেকে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিমান (এমএইচএমএইচ-১০২ নং ফ্লাইট) কোকোর মরদেহ নিয়ে যাত্রা শুরু করে।

মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কোকোর কফিন মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ সরাসরি গুলশান কার্যালয়ে  নেওয়া হবে।

আজ মঙ্গলবার বাদ আসর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে কোকোর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ বনানী কবরস্থানে দাফন করা হবে।

প্রসঙ্গত, গত শনিবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়া হাসপাতালে হৃদযন্ত্রে ক্রিয়াবন্ধ হয়ে মারা যান আরাফাত রহমান কোকো।

প্রতিক্ষণ /এডি/গুলজার

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G