অবলুপ্তের লিপিকায় জড়িয়ে আছে মায়া
তানজির ঊদ্দিন
মরে যাচ্ছে এই দিনান্তের দেখাশুনা এবং
পাদলিপিকায় লেখা হয়ে যাচ্ছে নিবারন
যদি একটিবার চেয়ে দেখার সাধ হয়
তবে এই জন্মেই ছুঁয়ে ফেলো অধর
আমি অধর জুড়ে বয়ে যাওয়া প্লাবন
শেষে দেখে নেবো বঞ্চিতের হাহাকার ।
হে নাদ, কত শত বত্সরের প্রতীক্ষা নিয়েছো
এই অবধারিত গোধুলিতেই হয়ত একবার
চেয়ে দেখার সাধ হয়- নয়তো মরে যেতে হয়
কড়িকাঠের দিকে তাকিয়ে
একবার চিবুক তুলে চেয়ে দেখো
এই সমাপ্তের পাতায় বুনে উঠেছে
আমাদের শত মায়ায় ভরা রোদ,
নিঃশেষের অবলুপ্ত লিপি ।
প্রতিক্ষণ/এডি/জেডএমলি

























