ফেসবুক বন্ধ !

প্রকাশঃ জানুয়ারি ২৭, ২০১৫ সময়ঃ ১:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৪ অপরাহ্ণ

প্রযুক্তি প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

fbমঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার পর থেকে ফেসবুক ব্যবহার করতে গিয়ে থমকে যাচ্ছেন অনেকেই। হঠাৎ করেই ঢোকা যাচ্ছে না সামাজিক যোগাযোগের অন্যতম এই মাধ্যমে।

লগ ইন করার চেষ্টা করলেই ‘অ্যাকাউন্ট ট্যাম্পোরারিলি আনঅ্যাভিলেভল’ একটি বিবৃতি ফুটে উঠছে স্ক্রিনে।

এ সমস্যা শুধু বাংলাদেশেই নয়, বিশ্বব্যাপী হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

এদিকে ফেসবুকে ঢুকতে না পারার সমস্যার কথা প্রতিক্ষণ ডটকমকে জানিয়েছেন ভুক্তভোগী অনেকেই।

তবে যান্ত্রিক কোনও ত্রুটির কারণেই এই সমস্যা বলে জানানো হয়েছে। দুই বাক্যে সমস্যার কথা জানিয়েছে ফেসবুক।

ইঞ্জিনিয়াররা এই সমস্যা সমাধানের চেষ্টা করছে বলে জানানো হয়েছে। অনেকেই ফেসবুকে লগ ইন করতে গিয়ে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন। তবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ বিষয়ে কোন বিবৃতি দেয়নি।

প্রতিক্ষণ /এডি/রিয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G