মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত

প্রকাশঃ জানুয়ারি ২৭, ২০১৫ সময়ঃ ৭:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

মালয়েশিয়ায় বাংলাদেশেShahidul-islam-edর নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শহীদুল ইসলাম।এর আগে তিনি সৌদি আরবে একই দায়িত্বে ছিলেন। কুয়ালালামপুর দূতাবাসে এ কে এম আতিকুর রহমানের স্থলাভিষিক্ত হলেন এই কূটনীতিক।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া বাংলাদেশের জনশক্তি রপ্তানির অন্যতম বড় বাজার। প্রায় ছয় লাখের মতো বাংলাদেশি সেখানে বিভিন্ন পেশায় রয়েছেন। এশিয়ায় ভারত ও পাকিস্তানের পর মালয়েশিয়াই বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী দেশ।
বাংলাদেশ প্রতি বছর মালয়েশিয়া থেকে প্রায় ২০০ কোটি ডলারের পণ্য কেনে। পাশাপাশি বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় যায় সাড়ে ১৩ কোটি ডলারের পণ্য।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক্তোর করার পর তিনি বেলজিয়ামের একটি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক রাজনীতিতে উচ্চতর ডিগ্রি নেন ।পরে ১৯৮৪ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা শহীদুল প্রথমে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের দূতের দায়িত্ব পালন করেন।এছাডা ব্রাসেলস, কলম্বো, আবু ধাবি, রোম ও লস অ্যাঞ্জেলসে বাংলাদেশ মিশনে বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন।

প্রতিক্ষণ/এডি/ রুবেল

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G