সাতক্ষীরায় বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

প্রকাশঃ জানুয়ারি ২৮, ২০১৫ সময়ঃ ৯:৫১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫১ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :

বন্দুকযুদ্ধসাতক্ষীরার তালায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রফিকুল ইসলাম (৩৮) নামে এক ‘ডাকাত’ নিহত হয়েছেন। এ সময় পুলিশের দুই সদস্য আহত হন।

উপজেলার কুমিরা ইউনিয়নের অভয়তলা গ্রামে বুধবার ভোরে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি সাটার গান, দুই রাউন্ড গুলি, গুলির খোসা ও একটি চাপাতি উদ্ধার করেছে পুলিশ। নিহত রফিকুল ইসলাম উপজেলার পাটকেলঘাটার নোয়াকাটি গ্রামের মৃত বাবর আলীর ছেলে। আহত পুলিশ সদস্যরা হলেন- কনস্টেবল আজিবুর ও কবির হোসেন।

উপজেলার পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে ১০টি ডাকাতি মামলার আসামী রফিকুল ইসলামকে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিলে রাতে তাকে নিয়ে অভিযানে বের হয় পুলিশ। রফিকুলকে নিয়ে কুমিরা ইউনিয়নের অভয়তলা গ্রামে পৌঁছলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে এক পর্যায়ে তারা পিছু হটে। এ সময় রফিকুলকে আহত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, রফিকুলের বিরুদ্ধে কলারোয়ো, যশোর সদর, অভয়নগর, কেশবপুর, মণিরামপুর ও বাঘারপাড়া থানায় অন্তত ১০টি ডাকাতির মামলা রয়েছে। রফিকুল আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তিনি ডাকাতি মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী।

প্রতিক্ষণ/এডি/মমো

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G