আইফোনের অজানা সব ফিচার

প্রকাশঃ জানুয়ারি ২৮, ২০১৫ সময়ঃ ১:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৯ অপরাহ্ণ

আইটি ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

imagesআইফোন আমরা অনেকে ব্যবহার করলেও জানি না সব ফিচার সম্পর্কে। আর এ নিয়ে  আপনার জন্য আজ থাকছে অজানা সব ফিচারের  নানা কথা।

দ্রুত ব্যাটারি রিচার্জ
দ্রুত আইফোন ব্যাটারি রিচার্জ করার জন্য ফোনটিকে এয়ারপ্লেন মোডে নিয়ে চার্জে দিন। স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ চার্জ হবে।

মাল্টিপল স্ন্যাপশট
একসঙ্গে অনেকগুলো ছবি তোলা যাবে আইফোন দিয়ে। এজন্য ক্যামেরা অ্যাপ চালু করে ছবি তোলার বাটনে ট্যাপ করে ধরে রাখতে হবে। রানিং কিছুর ছবি তোলার ক্ষেত্রে এ পদ্ধতি বেশ উপকারী। হতে পারে রেলগাড়িতে করে যাওয়ার সময় জানালা দিয়ে দেখা বাইরের দৃশ্য। পরে অনেকগুলো ছবি থেকে সেরা ছবিটা বেছে নেয়া যাবে।
স্ন্যাপশটের জন্য ভলিউম বাটন
ফোনের ভলিউম বাটন দিয়ে ছবি তোলা যাবে। প্রতিবার স্ক্রিনে ট্যাপ করে ছবি তোলার দরকার নেই। এক হাত দিয়ে ছবি তোলা বা সেলফি তোলার ক্ষেত্রে এ পদ্ধতি উত্তম।

আনডু করতে ঝাঁকুনি
ফোনে কিছু লিখছেন বা ছবি এডিট করছেন। হঠাৎ ভুল হয়ে গেল। ভুলটা আনডু করার সবচেয়ে সহজ উপায় ফোনটি আস্তে করে ঝাঁকুনি দেয়া। ঠিকমতো ঝাঁকুনি দিলে স্ক্রিনে একটি বার্তা আসবে সেখান থেকে ‘আনডু’ অ্যাকশন নিশ্চিত করা যাবে।

সিরি, রিড মাই ই-মেইল
ব্যক্তিগত সহকারী সিরিকে দিয়ে আপনার ই-মেইল পড়াতে পারবেন এ ফিচারে। এজন্য আপনাকে সিরিকে বলতে হবে ‘সিরি, রিড মাই ই-মেইল’ অথবা বলতে হবে ‘রিড মাই লেটেস্ট ই-মেইল’। তাহলে সিরি উচ্চস্বরে ই-মেইল পড়ে শোনাবে।

আইম্যাসেজ টাইমস্ট্যাম্প
আপনি যদি আইম্যাসেজ ব্যবহার করে টেঙ্টিং করে থাকেন তাহলে হয়তো কথোপকথনের সময় দেখতে পান না। এটা দেখার উপায় হচ্ছে ম্যাসেজের ওপর ধরে ডান থেকে বামে স্লাইড করা। অর্থাৎ ম্যাসেজ বাবলের ওপর ধরে ড্র্যাগ করে বাম দিকে নিয়ে আসুন।

ডাবল ট্যাপ স্পেসবার
টাইপ করার সময় বাঁচাতে স্পেসবারের ওপর ডাবল ট্যাপ করুন। দেখবেন নতুন বাক্য শুরু হয়েছে। টাইপিংয়ের সময় একটি বাক্য শেষ করার পর ফুলস্টপ এবং একটি স্পেসবার ট্যাপ না করে একবারে স্পেসবারের ওপর ডাবল ট্যাপ করুন।

প্রতিক্ষণ/এডি/জয়

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G