জবির ফটকে ককটেল বিস্ফোরণ

প্রকাশঃ জানুয়ারি ২৮, ২০১৫ সময়ঃ ৪:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪০ অপরাহ্ণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

jogonnathজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ফটকের সামনে ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার দুপুর ১টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। তবে কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে তা জানা জায়নি।

ক্যাম্পাসের নতুন ভবন থেকে ককটেল ছোড়া হয়েছে বলে ধারণা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. নূর মোহাম্মাদ জানান, ‘ক্যাম্পাসে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা থাকার পরও দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। নতুন ভবন থেকে ককটেল দুটি ছোড়া হয়েছে বলে মনে হচ্ছে।’

ক্যাম্পাসের নিরাপত্তায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের যৌথ অভিযান চালানো হবে বলেও জানান তিনি।

প্রতিক্ষণ /এডি/ কাদের

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G