আজ কেমন যাবে: ২৮ মার্চ

প্রকাশঃ মার্চ ২৮, ২০১৬ সময়ঃ ১০:৫৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৯ পূর্বাহ্ণ

ফটো-১

আজ সোমবার, ২৮ মার্চ ২০১৬। কেমন যাবে আপনার আজকের দিনটি ? জেনে নিন আজকের রাশিফলে। 

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল): অনুভূতি বলছে আপনি আজ বাঁধান হারা। নিজেকে এগিয়ে নেয়া সম্ভব আপন যাদু মন্ত্রে। মনযোগ যা আছে তাতেই পুষিয়ে নেয়া সম্ভব। অর্থভাগ্য আজ সদয় আচরণ করতে পারে। প্রিয় মানুষের কথা আজ খুব বেশি মনে পড়বে। দূরযাত্রায় ইচ্ছা অনিচ্ছা কাজ করবে। 
শুভ রং: লাল, বেগুনি ও সাদা
শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫ 

বৃষ (২১ এপ্রিল – ২১ মে): কেউ আপনার কাছে হঠাৎ করেই খুব বেশি গ্রহণযোগ্য হয়ে উঠবে। ভালোমন্দের বিচার না করেই তাকে নিয়ে দিনরাত ভাবতে থাকবেন। শেয়ার বাজারে আজ লক্ষ্য রাখা জরুরি। হাতে থাকা অর্থও অনর্থ মনে হতে পারে। পারিবারিক কলহের অবসান হবে কাছের কোনো মানুষের হস্তক্ষেপে। অতি ব্যবহার্য পছন্দের কোনো জিনিসের প্রতি বিশেষ নজর রাখা আজ বাঞ্চনীয়। কারণ, ওত পেতে থাকা অশুভ সুযোগ খুঁজছে। 
শুভ রং: আকাশি, কমলা
শুভ সংখ্যা: ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪ 

মিথুন (২২ মে – ২১ জুন): প্রিয় মানুষের সঙ্গে যোগাযোগ না থাকায় নিজেকে অরক্ষিত এবং অসুখী মনে হতে পারে। আপনি খুবই অবাক হয়ে যাবেন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা দেখে। হঠাৎ করে হাতে চলে আসতে পারে নগদ কিছু টাকা। বিরহের গল্প সম্বলিত বই পড়ার আগ্রহ টের পাবেন। রাস্তা পারাপারে সচেতন থাকতে হবে আরও একবার। 
শুভ রং: হালকা সবুজ, ক্রিম
শুভ সংখ্যা: ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭ 

কর্কট (২২ জুন – ২২ জুলাই): নিজে আবিষ্কার করবেন অবহেলার সম্পর্ককে। আপনার মন সব সময় অনুগত থাকলেও উপযুক্ত সম্মান পাবেন না। কর্মক্ষেত্রে সহকর্মীর ছুড়ে দেয়া প্রশ্নের তীর ঘুরিয়ে দিতে সক্ষম হবেন সহজেই। গুরুস্থানীয় কারো উপদেশ অক্ষরে অক্ষরে পালনের তাগিদ অনুভব করবেন। 
শুভ রং: হালকা সবুজ, সাদা ও কমলা
শুভ সংখ্যা: ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫ 

সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট): হাতের কাজে আজ অলসতা পেয়ে বসবে দারুণভাবে। আজ সদ্যপরিচিত কারো সঙ্গ পেয়ে মন ভরে যেতে পারে। সামান্য রসিকতা সম্পর্কের রঙ বদলে দিতে পারে। সামর্থের বাইরে কারো সঙ্গে কোনো ধরনের বাজিতে জড়াবেন না। দুষ্টু কোনো ব্যক্তি আপনার পিছু নিতে পারে, সাবধান থাকুন। 
শুভ রং: হলুদ, সোনালি
শুভ সংখ্যা: ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬ 

কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর): পূর্বপরিকল্পনা ছাড়াই কোনো গুরুত্বপূর্ণ কাজে পুরোটা দিন চলে যাবে। প্রিয়জনকে দেয়া কথা আজ ভুলেই যাবেন। বন্ধুদের সঙ্গে আড্ডাটা নিষ্প্রয়োজন মনে হতে পারে। সহকর্মীর বাচ্চাসুলভ আচরণ আপনাকে বিরক্তির মধ্যে ফেলে দিতে পারে। কন্যা রাশির জাতক-জাতিকাদের কারো আজ বেকারত্ব ঘুচতে পারে। 
শুভ রং: ফিরোজা, চকলেট
শুভ সংখ্যা: ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮ 

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর): আজ আপনার আর্থিক অবস্থা বেশ ভাবিয়ে তুলবে। নিজের সততা থেকে দূরে সরে যাওয়া কখনোই আপনার স্বভাবে ছিল না, আজও তার ব্যতিক্রম হবে না। সামাজিক কোনো মহৎ কাজে আপনাকে দেখা যাবে সবার আগে। নিজের স্বাস্থ্যের প্রতি আজ বিশেষভাবে যত্ন প্রয়োজন। 
শুভ রং: ফিরোজা, আকাশি ও সাদা
শুভ সংখ্যা: ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২

বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর): একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রিয় মানুষের সঙ্গে দুরত্ব বাড়িয়ে দিতে পারে, বৃশ্চিক। সন্দেহ আর অবিবেচক আচরণ সম্পর্কের বড় কাটা হয়ে উঠবে। দিনের শেষভাবে একটি সুখবর আপনার মনকে আনন্দিত করে দিতে পারে। লেনদেন ‍শুভ, আর্থিক লাভ সুনিশ্চিত। দূরযাত্রা টানবে খুব করে। 
শুভ রং: নীল, ঘিয়ে, চকলেট
শুভ সংখ্যা: ১, ২, ৩, ৯, ২২, ৩৪ 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G