ফখরুল সহ ৪৬ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন ৯ এপ্রিল

প্রকাশঃ জানুয়ারি ২৯, ২০১৫ সময়ঃ ৩:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

Mirja-fakrul প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য ৯ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আতাউল হক অভিযোগ গঠনে শুনানির এ দিন ধার্য করেন। এ দিন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, মির্জা আব্বাস, আ স ম হান্নান শাহ, যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিবসহ ৩৮ জন উপস্থিত ছিলেন। মামলার বাকি আসামিরা উপস্থিত না হওয়ায় আইনজীবী সানাউল্লাহ মিয়া আদালতে সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের দিন ধার্য করে। গত ২০১২ সালের ২৯ এপ্রিল হরতাল অবরোধ চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় তেজগাঁও থানা পুলিশ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। ২৫ মে ২০১৪ তারিখে ডিবি উত্তরের পুলিশ পরিদর্শক মির্জা ফখরুলসহ ৪৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

প্রতিক্ষণ/এডি/সুমন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G