মাইক্রোসফটের নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশে

প্রকাশঃ এপ্রিল ১, ২০১৬ সময়ঃ ৩:০০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২০ অপরাহ্ণ

OLYMPUS DIGITAL CAMERA

টেক জায়ান্ট মাইক্রোসফট বাংলাদেশে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘সলিউশন সেলস প্রফেশনাল বা স্পেশালিস্ট’ পদে নিয়োগ দেওয়া হবে। বিশ্ববিখ্যাত এই প্রতিষ্ঠানের অংশ হতে দেখে নিন বিস্তারিত :

যোগ্যতা
এমবিএ (পার্টটাইম অথবা ফুলটাইম) করছেন বা ছয় মাসের মধ্যে শেষ করেছেন এমন প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। এমবিএ শুরুর আগে আবেদনকারীদের সব মিলিয়ে সর্বোচ্চ সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া আবেদনকারীদের মৌখিক ও লিখিত যোগাযোগ এবং উপস্থাপনায় দক্ষ হতে হবে। বিশ্লেষণ ক্ষমতাসম্পন্ন, বিক্রয়ে দক্ষ ও আইটি-সংক্রান্ত কাজে পূর্ব অভিজ্ঞতা থাকলে নিয়োগে অগ্রাধিকার পাওয়া যাবে পদটিতে।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন মাইক্রোসফটের ওয়েবসাইটের মাধ্যমে। পদটিতে আবেদনের জন্য কোনো সময়সীমা উল্লেখ করেনি মাইক্রোসফট।

নিচে  লিংকটি দেওয়া হল:  

https://careers.microsoft.com/resumepreview.aspx?aid=220787&utm_source=linkedin

=============

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G