সাপাহারে ভূমি সেবা সপ্তাহ অনুষ্ঠিত

প্রকাশঃ এপ্রিল ২, ২০১৬ সময়ঃ ৫:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৪ অপরাহ্ণ

নয়ন বাবু, সাপাহার(নওগাঁ)প্রতিনিধি,

SAMSUNG DIGITAL CAMERA
নওগাঁর সাপাহারে ভূমি সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ভূমি অধিদপ্তরের আয়োজনে শনিবার সকাল ৯টায় উপজেলা চত্ত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সাপাহার নির্বাহী অফিসারের সভাকক্ষে এক আলোচন সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় ভূমি সেবা জনগনের দোর গোঁড়ায় পৌঁছে দেয়ার উপর বিশেষ গুরুত্ব রেখে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামসুল আলম শাহ্ চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মুনীরুজ্জামান ভূঁঞা, উপজেলা প্রকৌশলী আঃ লতিফ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা এনামুল হক, নজর আলী প্রামাণিক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী, প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মানিক, সাবেক সভাপতি তছলিম উদ্দীন প্রমুখ।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G