রাজধানীর কুড়িলে যাত্রীবাহী বাসে আগুন

প্রকাশঃ জানুয়ারি ২৯, ২০১৫ সময়ঃ ৮:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৮ অপরাহ্ণ

নিজেস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

bus fiireযাত্রীবেশে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কে বা কারা সন্ধ্যায় তুরাগ পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়। যাত্রী হিসেবে বাসে উঠে ভেতর থেকে আগুন জ্বাল‍ায় তারা।

এসময় আতঙ্ক ছড়িয়ে পড়লে অন্য যাত্রীদের সঙ্গে বাস থেকে নেমে পালিয়ে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাও‍য়া যায়নি।

ভাটারা থানার ডিউটি অফিসার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহেদ  জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

প্রতিক্ষণ /এডি/লাবন্ন

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G