সহিংসতা করে দাবি আদায় হবেনা: তোফায়েল

প্রকাশঃ জানুয়ারি ৩০, ২০১৫ সময়ঃ ৬:৪১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪১ অপরাহ্ণ

নিজেস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

tofayelবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সহিংস আন্দোলন করে কোনো দাবি আদায় করা যাবে না।

শুক্রবার বাদ জুম্মা বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ২০ দলীয় জোটের হরতাল-অবরোধে নিহতদের গায়েবানা জানাযা আদায় এবং তাদের রুহের মাগফিরাত কামনা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তোফায়েল আহমেদ বলেন, সহিংস আন্দোলন করে বিশ্বের কোনো দেশ সরকারের কাছ থেকে কোনো দাবি আদায় করে পারে নি। আপনিও (খালেদা জিয়া) পারবেন না।

তিনি বলেন, খালেদা জিয়া যেভাবে দেশের সাধারণ মানুষকে পুড়িয়ে হত্যা করছে তা জাতিসংঘের আইন অনুযায়ী মানবতাবিরোধী অপরাধ।

আপনি (খালেদা জিয়া) অবিলম্বে এই হত্যা বন্ধ করুন। এটা চলতে পারে না। আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে এটা বন্ধ না করলে জনগণের আদালতে খালেদা জিয়ার বিচার হবে।

তিনি আরও বলেন, গত ৪ জানুয়ারি থেকে এ পর্যন্ত ৩৭ জন মানুষকে হত্যা করা হয়েছে। তাই নিহতদের আত্মার মাগিফিরাত কামনায় আজ আমরা এখানে গায়েবানা জানাযা আদায় করেছি।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, দেশের বর্তমান সহিংসতা বন্ধে সরকারের যা যা করা দরকার তাই করবে। প্রধানমন্ত্রীর সাংবিধানিক ক্ষমতা আছে। প্রয়োজনে তিনি তা প্রয়োগ করবেন।

গায়েবানা জানাযায় অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, বিএনপি-জামায়াত সেই মূহুর্তে অবরোধের নামে জঘন্য সহিংসতা করছেন। তার অবরোধ কেউ মানে না।

তিনি আরও বলেন, আগামী ২ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষার্থীরা যাতে নিবিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। এজন্য ১৪ দলের নেতৃবৃন্দকে আইনশৃঙ্খলাবাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

এ জানাযায় আরও অংশ নিয়েছেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আহমদ হোসেন, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বেসামরিক বিমাণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রমুখ।

প্রতিক্ষণ /এডি/রাকিব

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G