ফখরুলকে ডিবি কার্যালয়ে আনা হচ্ছে

প্রকাশঃ জানুয়ারি ৩১, ২০১৫ সময়ঃ ১১:০৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ,প্রতিক্ষণ ডটকম

fakrulবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আনা হচ্ছে।

শনিবার সকাল ১০টার দিকে গাজীপুর হাইসিকিউরিটি কারাগার থেকে তাকে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে আনা হচ্ছে বলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার নিশ্চিত করেছেন।

গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গত মঙ্গলবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী মাসুদ শেখ মঙ্গলবার এ রিমান্ডের আদেশ দেন।

এর পর ওই দিন মির্জা ফখরুলকে আদালত থেকে কাশিমপুর কারাগারে নেওয়া হয়।

২৮ ডিসেম্বর পল্টন মোড়ে ককটেল বিস্ফোরণ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরদিন ২৯ ডিসেম্বর পল্টন থানার এসআই আব্দুল মালিক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

প্রতিক্ষণ /এডি/বাতেন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G