খালেদার নির্দেশে রেলের বগিতে আগুন, দেশে জ্বালাও পোড়াও

প্রকাশঃ জানুয়ারি ৩১, ২০১৫ সময়ঃ ১:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৭ অপরাহ্ণ

নিজস্ব  প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

download বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে জামায়াত-শিবিরের কর্মীরা রেলের বগিতে আগুন দিচ্ছে বলে অভিযোগ করেছেন রেলপথ মন্ত্রী মো. মজিবুল হক।

মন্ত্রী বলেন, খালেদা জিয়া সন্ত্রাসী। তার নির্দেশে ছাত্রদল-যুবদল সন্ত্রাস, নাশকতা, জ্বালাও-পোড়াও এবং পুড়িয়ে মানুষ হত্যা করছে। জামায়াত-শিবিরের কর্মীদের নাশকতা, রেলের বগি ও ইঞ্জিনে আগুন দিতে নির্দেশ দিচ্ছেন বিএনপি নেত্রী।

শনিবার সকালে (৩১ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে মুক্তিযোদ্ধা অধ্যাপক মমতাজ বেগমকে বেগম রোকেয়া পদকে ভূষিত করায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

খালেদাকে হুঁশিয়ার করে মন্ত্রী আরও বলেন, আপনি ক্ষমতায় যেতে যতই সন্ত্রাস, নাশকতা, মানুষ হত্যা করেন না কেন বর্তমান সরকার ও মুক্তিযোদ্ধারা আপনাকে রুখে দেবে। বোমা মেরে, জ্বালাও পোড়াও, সন্ত্রাস করে কোনো দল ক্ষমতায় গেছে তার নজির নেই। জনগণ যাকে ভোট দেবে সেই ক্ষমতায় যাবে। আপনি সন্ত্রাস করে ক্ষমতায় যেতে পারবেন না।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের কো-চেয়ারম্যান আবদুস সামাদ পিন্টু, সাংগঠনিক সম্পাদক এসএম শহীদুল্লাহ, যুগ্ম মহাসচিব আহমদ উল্যাহ রতন প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/ রোদেলা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G