খালেদার কার্যালয়ে ২ ড্রাম তেল

প্রকাশঃ জানুয়ারি ৩১, ২০১৫ সময়ঃ ৫:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ,প্রতিক্ষণ ডটকম

khaleda houseবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর জেনারেটর সচল রাখতে দুই ড্রাম তেল ভেতরে নেওয়া হয়েছে।

আজ শনিবার দুপুরে জেনারেটরের জ্বালানি হিসেবে এসব তেল কার্যালয়ের ভেতরে নেয়া হয়।

জানা যায়, শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করা হয়। এরপর থেকে জেনারেটরের বিদ্যুতেই চলছিলো তার কার্যালয়। কিন্তু সকালে তার মজুদ তেল শেষ হয়ে যায়।

খালেদা জিয়া গত ৩ জানুয়ারি থেকেই তার কার্যালয়ে অবস্থান নেন। ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া টানা অবরোধে সেখানেই অবস্থান করছেন তিনি।

প্রতিক্ষণ /এডি/কামেনি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G