খালেদার সঙ্গে এমাজ উদ্দিন, মাহফুজল্লার সাক্ষাত

প্রকাশঃ জানুয়ারি ৩১, ২০১৫ সময়ঃ ৯:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম      

amaz_sm_597403957বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করে গুলশান কার্যালয় থেকে বের হয়ে গেলেন সাংবাদিক মাহফুজ উল্লাহ। এর পরপরই কার্যালয়ে প্রবেশ করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমদ।

আজ শনিবার  সন্ধ্যা সাড়ে ৭টায় সাংবাদিক মাহফুজ উল্লাহ’র নেতৃত্বে ৬ সদস্যের একটি সাংবাদিক প্রতিনিধি দল কার্যালয়ে প্রবেশ করেন। তারা ১৫ মিনিট অবস্থান করে বের হয়ে যান।
বের হয়ে যাওয়ার সময় মাহফুজ উল্লাহকে সাংবাদিকরা নানা প্রশ্ন করলে তিনি কোনো কথা না বলে চলে যান।
এর পরপরই খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কার্যালয়ে প্রবেশ করেন অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ। তার সঙ্গে রয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি কবি আব্দুল হাই শিকদার।
মূলত খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ, ইন্টারনেট ও ডিস সংযোগ বিচ্ছিন্ন করায় দেখা করতে যান তারা।
 

প্রতিক্ষণ/এডি/ বেলাল

 

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G