রাগ কমান খুব সহজে

প্রকাশঃ ফেব্রুয়ারি ২, ২০১৫ সময়ঃ ১০:০৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৯ অপরাহ্ণ

হেলথ ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

images (3)আপনার কি রাগ অতিরিক্ত বেশি? অনেকেই অতিরিক্ত রাগের কারণে বিভিন্ন সমস্যায় পড়েন। রাগের মাথায় সম্পর্ক নষ্ট করে ফেলেন, প্রিয় বস্তু ভেঙ্গে ফেলেন, নিজের শরীরের বড় ধরণের ক্ষতি করে ফেলেন এমনকি আত্মহত্যার মতো ভয়াবহ সিদ্ধান্তও নিয়ে ফেলেন যা একেবারেই উচিত নয়। রাগের বশে নিজের উপর নিয়ন্ত্রণ থাকে না বেশিভাগ মানুষেরই। তাই রাগের মাথায় কি করতে কি করে ফেলেন সেই আতঙ্কে থাকতে হয় নিজেকেই।

যাদের রাগ বেশি তাদের জেনে রাখা উচিত ঝটপট রাগ কমিয়ে ফেলার কিছু সহজ উপায়। এতে রাগের মাথায় বড় কোনো ক্ষতি হয়ে যাওয়ার আগেই নিজের রাগটাকে কমিয়ে ফেলতে পারবেন দ্রুত। তাহলে চলুন জেনে নিই ঝটপট রাগ কমিয়ে ফেলার সহজ চারটি উপায় সম্পর্কে।

ঠান্ডা পানি খাবেন:
রাগ কমানোর খুব সহজ উপায় হলো ঠান্ডা পানি খাওয়া। খুব বেশি রাগ উঠে গেলে ঢক ঢক এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে ফেলুন। ঠান্ডা পানি আশে পাশে না থাকলে স্বাভাবিক তাপমাত্রার পানি খেলেও চলবে। এতে চট করে রাগ কমে যাবে আপনার।

শুয়ে পড়বেন:
খুব বেশি রাগ উঠে গেলে আশেপাশে শোয়ার ব্যবস্থা থাকলে শুয়ে পড়ুন। আর আপনি যদি এমন কোনো স্থানে থাকেন যেখানে শুয়ে পড়া সম্ভব না, সেখানে বসে পড়ুন। দাঁড়ানো অবস্থা থেকে শুয়ে পড়লে রাগ অনেকটাই কমে যায়। এমনকি অতিরিক্ত রেগে থাকা অবস্থায় বসে পড়লেও রাগ অনেকটাই কমে যায়।

গভীর নিঃশ্বাস নিবেন:
যখন প্রচন্ড মেজাজ গরম থাকবে আপনার, সব কিছু ভেঙ্গে ফেলতে ইচ্ছে করবে তখন বুক ভরে নিঃশ্বাস নিন। নিজের বুকের ভেতরের সবটুকু যায়গা জুড়ে নিঃশ্বাস নিন। এরপর ধীরে ধীরে নিঃশ্বাস ছেড়ে দিন। এভাবে বেশ কয়েকবার করুন। এতে রাগ অনেকটাই কমে যাবে। সেই সঙ্গে আপনার মনটাও অনেকটাই হালকা মনে হবে।

ঠান্ডা পানি দিয়ে মাথা ধুয়ে ফেলবেন:
প্রচন্ড মেজাজ গরম হয়ে গেলে আশেপাশে পানি থাকলে মাথা ধুয়ে ফেলুন। মাথা ধুয়ে ফেললেও চট করেই রাগটা একেবারে চলে যায়। এতে ক্ষেপে গিয়ে অঘটন ঘটানোর সম্ভাবনাও চলে যায় একদমই।

মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা করুন:
যখন রাগ উঠে তা প্রকাশ না করে বরং মনোযোগ তাৎক্ষণিকভাবে অন্যদিকে সরিয়ে নেয়ার চেষ্টা করুন। যতোবার রাগ উঠবে ততোবারই নিজের মনোযোগ অন্যদিকে সরিয়ে নিন যে কোনো ধরণের কাজ করে। এতে করে ধীরে ধীরে নিজের উপরে আপনার নিয়ন্ত্রণ চলে আসবে যা অতিরিক্ত রাগ কমাতেও সহায়তা করবে।

প্রতিদিন আয়নায় নিজেকে দেখে বলুন ‘আমার রাগ নেই’:
সাইকোলজিস্টগন অতিরিক্ত রাগী মানুষের রাগ নিয়ন্ত্রণের জন্য একটি মজার কাজ করতে বলেন, আর তা হলো আয়নায় নিজের মুখের দিকে তাকিয়ে বারবার বলা ‘আমার রাগ নেই’। এই কাজটি বিশেষ করে তখন করার পরামর্শ দিয়ে থাকেন সাইকোলজিস্টগণ যখন রাগ বেশি উঠে যায়। এতে করেও রাগ নিয়ন্ত্রণে আনা সম্ভব।

প্রতিদিন অন্তত ১০ মিনিট মেডিটেশন:
যোগব্যায়াম রাগ কমানোর আরেকটি অব্যর্থ কৌশল। মেডিটেশন আমাদের মস্তিষ্ককে শান্ত রাখতে বেশ উপযোগী। সাইকোলজিস্টদের মতে প্রতিদিন মাত্র ১০ মিনিটের মেডিটেশনে আমরা আমাদের মনের আবেগ অনুভূতিগুলো বেশ নিয়ন্ত্রণে আনতে পারি। তাই রাগের মতো আবেগটিও এই মেডিটেশনের মাধ্যমে কমিয়ে ফেলা সম্ভব।

প্রতিক্ষণ/এডি/মাসুদ

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G