টুথপেস্টের ভিন্নধর্মী ৬টি ব্যবহার!

প্রকাশঃ ফেব্রুয়ারি ২, ২০১৫ সময়ঃ ১০:২৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৪ পূর্বাহ্ণ

লাইফষ্টাইল ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

Toothpaste brushসবার বাড়িতেই আছে টুথপেস্ট। প্রতিদিন দাঁত মাজার জন্য আমরা যে টুথপেষ্ট ব্যবহৃত করি তা যে ভিন্ন কাজেও লাগতে পারে এটা আমাদের অনেকের অজানা। অনেক সময় এমন কিছু কাজে টুথপেস্ট ব্যবহার করে সমাধান পাওয়া যায় যা বলতে গেলে সত্যিই অকল্পনীয়। আসুন তাহলে জেনে নেয়া যাক টুথপেস্টের ভিন্নধর্মী মজার কিছু ব্যবহার সম্পর্কে।

১. মশা কিংবা অন্য কোন পোকা কামড় দিলে অনেক সময় চুলকায় বা জ্বালাপোড়া করে। আক্রান্ত স্থানে টুথপেস্ট লাগিয়ে দিন। জ্বালাভাব ও চুলকানি কমে যাবে।

২. কার্পেটে অনেক সময় খাবার পড়ে দাগ হয়ে যায়। কার্পেটের জেদী দাগ ওঠাতে টুথপেস্ট কার্যকরী। কার্পেটের যেই স্থানে দাগ লেগেছে সেখানে টুথপেস্ট লাগিয়ে ব্রাশ দিয়ে কিছুক্ষন ঘষুন। এরপর কাপড় ভিজিয়ে ধীরে ধীরে মুছে ফেলুন। কার্পেটের দাগ চলে যাবে।

৩. রাঁধতে দিয়ে হঠাৎ হাত পুড়ে যেতে পারে। অল্প পুড়ে গেলে পোড়া স্থানে টুথপেস্ট লাগিয়ে দিন। জ্বালা কমে যাবে। তবে বেশি পোড়ায় একদম এই বুদ্ধি চলবে না।

৪. মুখে ব্রণের উপদ্রব কার ভালো লাগে বলুন? ত্বকে ব্রণ হলে ব্রণের উপর টুথপেস্ট লাগিয়ে ঘুমিয়ে যান। সকালে উঠে দেখবেন ব্রণের আকৃতি ছোট হয়ে গিয়েছে।

৫. অনেক সময় রান্নার মশলা লেগে নখ হলুদ হয়ে যায়। নখে টুথপেস্ট লাগিয়ে ঘষে নিন। নখের হলুদ ভাব চলে যাবে।

৬. পুরানো রূপার গয়নার চাকচিক্য বাড়াতে টুথপেস্ট কার্যকরী। পুরানো রূপার গয়নায় টুথপেস্ট লাগিয়ে টুথব্রাশ দিয়ে ঘষুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন।

প্রতিক্ষণ/এডি/রাহাত

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G