বিরতির পর আবারও হাবিব ও ন্যান্সি

প্রকাশঃ ফেব্রুয়ারি ২, ২০১৭ সময়ঃ ৯:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

habibঅ্যালবাম  ও চলচ্চিত্রে অনেক জনপ্রিয় গান একত্রে কন্ঠ দিয়েছেন হাবিব ও ন্যান্সি। সর্বশেষ বছর খানেক আগে হাবিবের সুর ও সংগীতে একটি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছিলেন ন্যান্সি। এবার দীর্ঘদিন পর আবারও একসঙ্গে কাজ করলেন তারা।

সম্প্রতি রাজধানীর গ্রীন রোডে একটি স্টুডিওতে  হাবিবের করা একটি বিজ্ঞাপনের জিঙ্গেলের রেকর্ডিং সম্পন্ন হয়। এতে কন্ঠ দিয়েছেন  ন্যান্সি।

জিঙ্গেলটিও দর্শকদের ভালো লাগবে বলে আশা প্রকাশ করে হাবিব বলেন, জিঙ্গেলের কাজ আমি নিয়মিতই করছি। তারই ধারাবাহিকতায় এ কাজটি করা। অনেকদিন পর আমার করা জিঙ্গেলে ন্যান্সি কণ্ঠ দিলো। সঙ্গে ছিলো প্রতীক। বরাবরের মতোই অসাধারণ গেয়েছে তারা।

 

প্রতিক্ষণ/এডি/এস.আর.এস

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G