৪ ও ৫ ফেব্রুয়ারি ঢাবিতে ছাত্রদলের ধর্মঘট

প্রকাশঃ ফেব্রুয়ারি ২, ২০১৫ সময়ঃ ৮:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৮ অপরাহ্ণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

dhabi chatro dolঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদলের রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত এবং নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে আগামি ৪ ও ৫ ফেব্রুয়ারি দুই দিনের ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

দুদিনের মধ্যে দাবিপূরণ না হলে ঢাবি ক্যাম্পাসে লাগাতার ধর্মঘটেরও হুমকি দেয়া হয়েছে।

সোমবার গণমাধ্যমে পাঠানো যৌথবিবৃতিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এ কথা বলেন।

বিবৃতিতে ছাত্রদলের দুই নেতা বলেন, বাংলাদেশ ছাত্রলীগ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে। বিগত ৬ বছর যাবত জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনৈতিক অধিকার হরণ করা হয়েছে এবং এখনো হচ্ছে। এ সময়ে পাঁচ শতাধিক ছাত্রদল নেতাকর্মীকে নির্যাতন করা হয়েছে, যার মধ্যে অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালাচ্ছে এবং শিক্ষক নিয়োগে মেধাহীন ছাত্রলীগের ক্যাডারদের নিয়োগ দেয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয় বিবৃতিতে।

বিবৃতিতে তারা বলেন, এই নৈরাজ্য চলতে দেয়া যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে অবশ্যই প্রতিরোধ গড়ে তুলবে।

ঢাবি উপাচার্যকে ছাত্রলীগের ‘আজ্ঞাবহ’ ও ‘অপকর্মের দোসর’ হিসেবে আখ্যায়িত করে বিবৃতিতে বলা হয়, ‘সাধারণ ছাত্রছাত্রীদের কথা বিবেচনায় রেখে দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহন করুন। অন্যথায় ছাত্রদল সাধারণ ছাত্রছাত্রীদের সাথে নিয়ে লাগাতার ধর্মঘট দিতে বাধ্য হবে।

প্রতিক্ষণ /এডি/জাভেদ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G