‘মইষাল’ চরিত্রে সজল

প্রকাশঃ মার্চ ৯, ২০১৭ সময়ঃ ৮:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৫ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সজল। বড় পর্দায় অভিষেক ঘটলেও জনপ্রিয়তা ছোট পর্দাতেই রয়ে যায়। আর তাই, নাটকে তার ব্যস্ততা বরাবরই বেশি। ভিন্নধর্মী গল্প ও চরিত্রের নাটকে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন সজল।

এবার এই রকমেরই আরেকটি নাটকে অভিনয় করলেন এই অভিনেতা। হাবিবের রচনা ও আজাদ কালামের পরিচালনায় নাটকটির নাম ‘মইষাল’।এতে অভিনয় প্রসঙ্গে সজল বলেন,

‘যেকোনো অভিনেতারই স্বপ্ন থাকে অভিনয়ে যুদ্ধ আছে, চ্যালেঞ্জ আছে এমনসব চরিত্রে কাজ করার। এই সৌভাগ্যটা আমার অনেকবার হয়েছে।

‘মইষাল’ নাটকটিও তেমন চ্যালেঞ্জিং অভিনয়ের একটি জায়গা। একজন নির্মাতা হিসেবে আজাদ কালাম অনেক বেশি অভিজ্ঞ এবং তার কাজে নতুনত্ব রয়েছে। সবমিলিয়ে কাজটি আমার কাছে সোনার হরিণ পাওয়ার মতোই। মানিকগঞ্জের একটি চরে শুটিং করেছি আমরা। খেজুর গাছে উঠা, মহিষের গাড়ি চালানো থেকে অনেক কিছুই করতে হয়েছে আমাকে।’

এ নাটকে সজল ছাড়াও আরও অভিনয় করেছেন প্রভা, ওমর আয়াজ, শিল্পীসরকারসহ আরও অনেকে। আগামী ঈদুল ফিতরে নাটকটি একটি চ্যানেলে প্রচারিত হবে ।

প্রতিক্ষণ/এডি/এস.টি

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G