হঠাৎ করেই ঢাকা ছাড়লেন শাবনূর

প্রকাশঃ মার্চ ১১, ২০১৭ সময়ঃ ১০:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

বাংলা চলচ্চিত্রের শিশির স্নিগ্ধ নায়িকা শাবনূর। বেশ কয়েক বছর ধরেই বড় পর্দায় অনিয়মিত তিনি। যদিও এর কারণ হিসেবে তার বিয়ে, মুটিয়ে যাওয়া, সন্তানের মা হওয়া, অস্ট্রেলিয়ায় যাওয়া-আসা অনেকটাই দায়ী ।

গত বছর, হাতে থাকা অসমাপ্ত কিছু কাজ শেষ করে পাড়ি জমিয়েছিলেন অস্ট্রেলিয়ায়। অবশেষে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ১১ মাস পর গত ফেব্রুয়ারির ১১ তারিখ ঢাকায় এসেছিলেন শাবনূর। কথা ছিলো আবারো তিনি নিয়মিত হবেন চলচ্চিত্রে।

কারণ, তার অনুপস্থিতিতে অনেক প্রযোজক-পরিচালক তাকে নিয়ে নতুন ছবি করার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই তিনদিন আগে ঢাকা ছেড়েছেন শাবনূর। তার এভাবে চলে যাওয়ায় কাজের সব পরিকল্পনা আপাতত স্থগিত হয়ে গেছে।

শাবনূরের হঠাৎ করেই ঢাকা ত্যাগ প্রসঙ্গে তার মা জানান, ‘যখন সে ঢাকায় এসেছিল, তখন বলেছিল এবার কয়েক মাস ঢাকায় থাকবে। কিন্তু অস্ট্রেলিয়ায় হঠাৎ করে জরুরি কিছু কাজ পড়ে যাওয়ায় তাড়াতাড়ি চলে যেতে হয়েছে। তা ছাড়া এবার দেশে আসার পর ওর বাচ্চাটার শরীরও ভালো যাচ্ছিল না।’

এদিকে সম্প্রতি একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে শাবনূর বলেন, ‌‘চলচ্চিত্রের বর্তমান দৈন্যদশা দেখলে মনটা গুমড়ে কেঁদে উঠে। নব্বই দশক পর্যন্ত আমাদের এই শিল্পের কী যে রমরমা অবস্থা ছিল তা এখন ভাবাই যায় না। এখন কোনটি সিনেমা আর কোনটি নাটক নির্মাণ হচ্ছে তা বোঝা দায়।

খ্যাতিমান চলচ্চিত্রকাররা এখন আর নির্মাণে নেই। আগে অনেক শিল্পী ছিলেন। তাদের ছবি রীতিমতো প্রতিযোগিতা দিয়ে ব্যবসা সফল হতো। এখন তেমন শিল্পী কোথায়? সিনেমাহল উদ্বেগজনক হারে কমছে। নামি-দামি নির্মাতা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে গেছে। এভাবে কী একদিন দেশের সবচেয়ে বড় এই গণমাধ্যমটি হারিয়ে যাবে?’

আবার কখন নিয়মিত ক্যামেরার সামনে দাঁড়াবেন? এমন প্রশ্নে দীর্ঘশ্বাস ফেলে শাবনূর বলেন, নিয়মিত অভিনয় করে তো যেতেই চাই। কিন্তু, মানসম্মত গল্প, নির্মাতা আর ছবি কোথায়?

 

প্রতিক্ষণ/এডি/এস.আর.এস

 

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G