‘বস ২’ ছবির শুটিংয়ে আহত জিৎ

প্রকাশঃ মার্চ ১২, ২০১৭ সময়ঃ ৯:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৫ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

যৌথ প্রযোজনায় দ্বিতীয় বারের মতো নুসরাত ফারিয়ার সাথে জুটি বেঁধে ‘বস ২’ ছবিতে অভিনয় করছেন টলিউড সুপারস্টার জিৎ। বর্তমানে ছবির বেশ কিছু অংশের শুটিংয়ের জন্য থাইল্যান্ডে রয়েছেন ‘বস ২’ টিম।

শুক্রবার পাতয়ার ‘বস ২’-এর একটি চেজ সিকোয়েন্সের শুটিংয়ে শর্ট দিতে গিয়ে আহত হয়েছে জিৎ। স্ক্রিপ্ট অনুযায়ী, চলন্ত গাড়ির উপরে জিৎ- এর ঝাঁপিয়ে পড়ার কথা ছিল।

সাধারণত এ সকল দৃশ্যের জন্য স্টান্টম্যান ব্যবহার করার কথা থাকলেও জিৎ নিজেই স্টান্ট দিয়েছিলেন। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায়, গাড়িটি যখন জিৎ-কে এড়িয়ে বাঁক নিতে যায়। এই সময়েই গাড়ির পিছনের অংশ দৌড়তে থাকা জিৎ-এর কোমরের ডান অংশের নিচে গিয়ে আঘাত করে। কিছুটা শূন্যে উঠে ঘটনাস্থলেই আছড়ে পড়েন জিৎ।

সঙ্গে সঙ্গে ইউনিটের সমস্ত সদস্যরা ছুটে যান। আঘাতের মাত্রা কতটা সে সময় বোঝা যাচ্ছিল না। খানিক পরে জিৎ নিজেই সকলকে আশ্বস্ত করেন এবং সকলের নিষেধ উপেক্ষা করেই শুটিংয়ের কাজ শেষ করেন।

জিৎ-এর পিআর ম্যানেজার অমৃতা জানান, জিৎ-এর সঙ্গে তাঁর কথা হয়েছে। জিৎ নিজেই জানিয়েছেন, তাঁর হিপ অংশে এবং পায়ে চোট আছে। তবে ধীরে ধীরে তিনি সুস্থ হচ্ছেন। চিকিৎসকের কাছেও গিয়েছিলেন জিৎ। তিনি পরীক্ষা করে দেখে জিৎ-কে কিছু ওষুধপত্রও দিয়েছেন। তবে, চোটের জন্য এখনই দেশে ফিরছেন না জিৎ। তিনি ছবির বাকি কাজ শেষ করেই ফিরবেন।

অ্যাকশন ড্রামা ‘বস ২’-এ প্রচুর শক্ত শক্ত স্টান্ট রাখা হয়েছে। ছবির স্টান্টম্যান ধুম-খ্যাত অ্যালান আমিন। ‘বস ২’-এ এইসব শক্ত স্টান্টের কাজ জিৎ নিজেই করছেন। যে সময়ে গাড়ির উপরে তার ঝাঁপ দেয়ার কথা ছিল সেই টাইমিংটা মিসম্যাচ হয়ে গিয়েছিল।

 

প্রতিক্ষণ/এডি/এস.আর.এস

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G