সেন্সরে যাচ্ছে তাহসান-পূর্ণিমার ছবি

প্রকাশঃ মার্চ ২১, ২০১৭ সময়ঃ ১০:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

পরিচালক ইফতেখার আহমেদ ফাহমি ২০১১ সালের মে মাসে বেশ আয়োজন করে নিজের প্রথম সিনেমা ‘টু বি কন্টিনিউড’- এর কাজ শুরু করেছিলেন বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা এবং এ সময়ের জনপ্রিয় গায়ক তাহসানকে নিয়ে।

এরপর ছবির শুটিং চলাকালে তাহসান জানান, গল্পের বারবার পরিবর্তন পছন্দ হয়নি তার। সরে দাঁড়ার ছবিটি থেকে। এতে অনেকটাই ধীর গতি নেমে আসে ছবির কাজে। এরপর ফাহমি ছবিটির নিমার্ণ কিভাবে শেষ করেছেন তা স্পষ্ট নয়।

অবশেষে ৬ বছর পর, সেন্সর বোর্ডে যাচ্ছে তাহসান অভিনীত প্রথম চলচ্চিত্র ‘টু বি কন্টিনিউড’। সম্প্রতি, ছবির পরিচালক ইফতেখার আহমেদ ফাহমি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‌‘আর কত দিন ছবিটি পড়ে থাকবে! অনেকদিন হলো। ছবির কাজ শেষ। প্রযোজক চ্যানেল আই ছবিটি শিগগিরই সেন্সর বোর্ডে জমা দেবে। এরপর মুক্তির তারিখটা ঠিক করা হবে। তবে এই বৈশাখে ছবিটি আসবে না ’

‘টু বি কন্টিনিউড’ ছবিতে পূর্ণিমা-তাহসান ছাড়াও অভিনয় করেছেন রোমেল, অর্পণা ঘোষ, মিতা চৌধুরী, আবুল হায়াত, মিশু সাব্বিরসহ আরো অনেকে। শুরুর দিকে, মূলত পূর্ণিমা-তাহসান জুটিকে কেন্দ্র করেই ছবিটির প্রচারণা চলেছে ।
 

প্রতিক্ষণ/এডি/এস.আর.এস

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G