ঢালিউডের সেন্সরে ‘হরিপদ ব্যান্ডওয়ালা’

প্রকাশঃ মার্চ ২৩, ২০১৭ সময়ঃ ১০:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৩ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

ঢালিউডের ছবি টলিউডে এবং টালিউডের ছবি ঢালিউডে প্রদর্শনের জন্য করা হয় সাফটা চুক্তি। এর মাধ্যমে দুই বাংলাতেই বিনিময় হয়েছে বেশ কিছু ছবি।

এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশে আসছে অঙ্কুশ হাজরা ও নুসরাত জাহান অভিনীত ছবি  ‘হরিপদ ব্যান্ডওয়ালা’ আর ভারতে যাচ্ছে পরীমনি এবং জায়েদ খান অভিনীত ছবি ‘নগর মাস্তান’।

সম্প্রতি ‘হরিপদ ব্যান্ডওয়ালা’ সিনেমাটি  ছাড়পত্রের জন্য সেন্সর বোর্ডে জমা দেয়া হয়েছে ।

বাংলাদেশ চলচ্চিত্র পরিবেশক সমিতির সভাপতি মিয়াঁ আলাউদ্দিন গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘দুটি ছবি দুই দেশের সিনেমা হলে মুক্তি পাবে এটা চূড়ান্ত। তবে এখনও তারিখ নির্ধারন হয়নি। হরিপদ ব্যান্ডওয়ালা বাংলাদেশে মুক্তি দিচ্ছে লায়ন ওভারসিজ ট্রেডিং লিমিটেড।’শিগগিরই সেন্সরের জন্য জমা পড়বে ছবিটি।

ছবির মানের ক্ষেত্রে ব্যতিক্রম ঘটছে না । কলকাতার মানসম্মত সিনেমার বিপরীতে যাচ্ছে ঢাকার মানহীন সিনেমা। এতে কলকাতায়  এদেশের ছবি সর্ম্পকে নেতিবাচক ধারণা তৈরি করবে বলে মনে করছেন-দেশীয় চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

 

প্রতিক্ষণ/এডি/এস.টি

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G