বাকৃবিতে শিবির নেতা গ্রেফতার
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রশিবিরের নেতা মুশফিক আল-মেহেদী ওরফে তিমুকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ময়মনসিংহ শহরের কাঁচিঝুলি এলাকায় মিছিল করার সময় তাকে গ্রেফতার করা হয়।
তিমু শিবিরের বাকৃবি শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শেষবর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে ময়মনসিংহ শহরের কাঁচিঝুলি এলাকায় ২০ দলীয় জোটের ডাকা হরতালের সমর্থনে মিছিল বের করে ছাত্রশিবির। এসময় পুলিশ মিছিলে বাধা দিলে শিবিরের নেতা-কর্মীরা পালিয়ে যায়। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে তিমুকে গ্রেফতার করে পুলিশ।
ময়মনসিংহ কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফজলুল করিম জানান, ভাংচুর ও বোমা নিক্ষেপ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
প্রতিক্ষণ /এডি/মোরশেদ
























