চুয়েটে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

প্রকাশঃ এপ্রিল ১৫, ২০১৭ সময়ঃ ৩:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৫ অপরাহ্ণ

মুহাম্মদ রাশেদুল ইসলাম:

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ বর্ণিল আয়োজনে বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে।

পহেলা বৈশাখের প্রথম প্রহরে বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়েটের মাননীয় উপচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি চুয়েট আবাসিক গোল চত্বর থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

চুয়েট স্টাফ ওয়েলফেয়ারের সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটেরেউপ উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এছাড়া আরও উপস্থিত ছিলেন পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হযরত আলী, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাহবুবুল আলম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপ উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে এই উৎসবে অংশগ্রহণ করে। নববর্ষ উদযাপনে এমন বন্ধন পৃথিবীতে বিরল। বৈশাখের সঙ্গে বাঙালি জীবনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সুস্থ সংস্কৃতি চর্চায় পহেলা বৈশাখ বাঙালি জাতির জন্য অনুপ্রেরণা হতে পারে।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে চুয়েট বৈশাখী মঞ্চে বর্ষবিদায়ের অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় ’প্রাণের বন্ধনে বৈশাখ’ শীর্ষক দুইদিনব্যাপী অনুষ্ঠানমালা।

পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিল পান্তা-ইলিশ, বাউল উৎসব, ঘুড়ি উৎসব, শিশু-কিশোরদের অনুষ্ঠান, লটারী ড্র, বৈশাখের আলোচনা, সাংস্কৃতিক এবং লোকসঙ্গীতের অনুষ্ঠান।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G