আজকের রাশিফল (৪ঠা ফেব্রুয়ারী)
প্রতিক্ষণ ডটকম:
কেমন যাবে আপনার আজকের দিনটি? জেনে নিন আপনার রাশিফল দেখে।

মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল):
বিরক্ত হয়ে লাভ নেই এমন পরিস্থিতি আরও কিছুদিন থাকবে। অদ্ভুত এক দেশের গল্প শুনে আপনার আজ সেই দিকে যেতে ইচ্ছে করবে। পড়াশুনা আজ কচ্ছপের মতো এগিয়ে যাবে। আপনাকে তোষামোদ করার লোকের অভাব হবে না। যারাই এমনটি করতে আসবে তাদেরকে কাছে ভিড়তে দিবেন না। অর্থ আসি আসি করছে।
বৃষ (২১ এপ্রিল – ২১ মে):
দিনের কাজ দিনের মধ্যে সেরে ফেলুন নইলে পস্তাবেন। আপনাকে কেউ পুতুলের মতো সাজিয়ে রেখে আপনার ওপর অবিচার করছে। আরেকটু সবুর করুন তারপর মাঠে নেমে যান। কাউকে আর তখন পাত্তা দিতে হবে না। সামনেই আপনার হাতে কিছু অর্থ আসছে খরচ করে ফেলবেন না, অচিরেই তা কাজে লেগে যাবে।
মিথুন (২২ মে – ২১ জুন):
হকারদের রোষানলে পড়তে পারেন। আপনাকে কেউ আজ ফুসলিয়ে কিছু আত্মসাৎ করবে এমনটা বুকের পাটা কারো হয়নি। শিক্ষা ও চিকিৎসায় আজ বেশ সুফল পাবেন। অর্থ আসবে বানের জলে, তবে বান নেমে যাওয়ার আগেই সঞ্চয়ে মন দিন।
কর্কট (২২ জুন – ২২ জুলাই):
লাটিমের মতো বনবন করে ঘুরতে থাকবে মাথা। যথাসময়ে যথাযোগ্য ওষুধ যথার্থ মানুষের ওপর প্রয়োগ করতে না পারলে আরো ঘুরবে। এর প্রভাব এসে পড়বে ব্যক্তিগত কাজের ওপর। কীভাবে, তা সময় এলেই দেখতে পাবেন। দিনলিপি রেখে থাকলে তা কাজে আসবে গুরুত্বপূর্ণ তথ্য মনে করিয়ে দিতে।
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট):
আজ প্রতিবেশির উপকারে সারাটিদিন দৌড়ের ওপর কাটবে। আপনার ব্যস্ততার মাঝে অযথা প্যাচাল করলে কাউকেই সহ্য হবে না। আর্থিক লেনাদেনায় আজ বিশেষ সাবধানতা বজায় রাখতে হবে। অংশীদারী ব্যবসায় বিশেষ সহায়তা পাবেন। বন্ধুদের কেউ আজ বিশেষ কোনো তথ্য দেবে। উড়িয়ে দিয়ে সুযোগ হারাবেন না।
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর):
অতিরিক্ত ইলেক্ট্রনিক্স পণ্যনির্ভরতা কমাতে হবে। ধর্মীয় বিতর্কে কারও সঙ্গে জড়িয়ে যেতে পারেন, যা অনুচিৎ হবে। রাজনৈতিক ভবিষ্যৎ হালে পানি পেতে শুরু করবে। কারও মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার পরিকল্পনা করে থাকরে বাদ দিন। প্রিয়জনের সঙ্গে শুভসন্ধ্যা বিনিময় বাড়িয়ে দিন আজ হতে।
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর):
ধান্দা থেকে বিরত থাকুন। তলে তলে এসব করছেন আর সভা মঞ্চে নিজেকে সাধু প্রমাণ করতে চাইছেন এসব চালবাজি করে আর লাভ নেই। দূরে থাকুন পানি হতে। দিনের শেষভাগে পরিবর্তন লক্ষ্য করবে নিজ শরীরের। আত্মীয় স্বজন আজ বেশ পীড়া দিবে। ভ্রমণ শুভ।
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর):
পরিবর্তন আসি আসি করেও যখন আসছে না তখন বুঝে নিবেন ঘাপলাটা আপনার নিজের মধ্যে। আপনি দ্রুত সব গুছিয়ে ফেলুন বিদেশ যাত্রার বন্দোবস্ত হয়ে গেছে। পথে কাউকে চেনা চেনা মনে হতে পারে কিন্তু নিশ্চিত না হওয়া পর্যন্ত তাকে ডাক দিবেন না।
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর):
আজ আপনার মনে উকি দেবে নতুন কোনো চিন্তা। সৃষ্টিশীলতায় পেয়ে বসবে আপাদমস্তক। ইদানিং লক্ষ্য করছেন যেখানেই হাত দিচ্ছেন সোনা ফলছে। আজকের দিনে তার মাত্রা বেড়ে যাবে কয়েকগুণ। অর্থভাগ্য কোনো অবস্থাতেই অশুভ হওয়ার সম্ভাবনা নেই। বন্ধুদের সঙ্গ চাইছেন, কিন্তু কেন জানি সবাই ভিন্ন ভিন্ন কাজে ব্যস্ত থাকবে।
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি):
প্রিয় ফুল রঙ পাল্টে হয়ে যাবে ভুল। পরশু যাকে কথা দিয়ে এসেছিলেন কিন্তু কথা রাখতে পারেননি সে আজ আপনাকে ধরবে। মুখের মিথ্যে বলার জোর আজ আর কাজে দিবে না। বিশেষক্ষেত্রে সম্পর্ক পুরোপুরি নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। আর্থিক সফলতার সঙ্গে পাবেন বন্ধুদের সহানুভূতির হাত।
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি):
চূড়ান্ত পরিণতি বরণ করতে পারে মধ্যম মাত্রার কোন মানসিক সমস্যা। আজ শারীরিক পরিশ্রম ঘটতে পারে বিশেষ কোনো কাজে। পরিশ্রম বাঁচাতে বিকল্প হতে পারে আপনার বুদ্ধির ব্যবহার। হাতে টাকা আসবে, তবে খোলামেলা লেনদেনে ফতুর হবে পুরোটাই। দীর্ঘ বিনিয়োগের শুভ সূচনা ঘটাতে পারেন নিশ্চিন্তায়। পছন্দের মানুষের ইতিবাচক সাড়া আজ আপনাকে দারুন উদ্দীপ্ত করবে। দূরযাত্রা পরিহার করা শ্রেয়।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ):
গত কয়েক মাসের সব ধরনের প্রচেষ্টা আজ সপলতার মুখ দেখবে। দিনের প্রথমভাগের কাজের গতি থাকবে অনেক বেশি। দ্বিতীয়ভাগে গতি কিছুটা লোপ পাবে। শেষ ভাগে সব পুষিয়ে নেবেন। প্রিয় মানুষের সুপরামর্শে আজ কঠিন সমস্যার সমাধান পাবেন। প্রতিবেশির কারো সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে উল্লেখ করার মতো।























