বিইউতে এ্যাডমিশন ফেয়ার শুরু

প্রকাশঃ এপ্রিল ২৪, ২০১৭ সময়ঃ ২:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২০ অপরাহ্ণ

বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) ৫ দিনব্যাপী সামার সেমিস্টারের এ্যাডমিশন ফেয়ার রোববার থেকে শুরু হয়েছে।

ইউনিভার্সিটির মোহাম্মদপুর নিজস্ব ক্যাম্পাসে রোববার মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয়ে মেলা চলবে বিকেল ৫টা পর্যন্ত। মেলা শেষ হবে আগামী ২৭ এপ্রিল ২০১৭।

এবারের এ্যাডমিশন ফেয়ারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় বিষয় সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা সরেজমিনে পরিদর্শনের সুযোগ পাবে।
এছাড়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ ও সিনিয়র অধ্যাপকদের সাথে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে উচ্চশিক্ষার বিভিন্ন বিষয়ের বিস্তারিত তথ্যসহ যুগোপযোগী শিক্ষার দিক-নির্দেশনামূলক তথ্য সংগ্রহ করতে পারবে।

উল্লেখ্য, ফেয়ার চলাকালীন ইউনিভার্সিটির সামার সেমিস্টারে বিভিন্ন বিভাগে ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা তাদের এসএসসি ও এইচএসসি ফলাফলের উপর সর্বনিম্ন ৫% থেকে সর্বোচ্চ ১০০% কোর্স ফি মওকুফ ছাড়াও অতিরিক্ত ৫ (পাঁচ) এবং ১০ (দশ) হাজার টাকা মওকুফে ভর্তির সুযোগ পাবেন।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G