চবিতে ইয়াবাসহ বহিরাগত যুবক আটক

প্রকাশঃ এপ্রিল ২৫, ২০১৭ সময়ঃ ৬:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৭ অপরাহ্ণ

মিনহাজ তুহিন, চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২৬ পিস ইয়াবাসহ মো. রায়হান (২৪) নামে এক বহিরাগত যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের সামনে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকতারুজ্জামান প্রতিক্ষণ ডটকমকে জানান, বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের সামনে কয়েকজন শিক্ষার্থী অজ্ঞাত একটি যুবককে মারধর করছে এই খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাকে উদ্ধার করে। সন্দেহ হলে তার দেহ তল্লাশি করার সময় মানিব্যাগে ২৬ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাকে হাটহাজারী থানায় নিয়ে যাওয়া হয়েছে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন প্রতিক্ষণ ডটকমকে বলেন, আটককৃত মো. রায়হানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বাড়ি বিশ্ববিদ্যালয়ের রেলক্রসিং এলাকায়। আমাদের ধারণা সে দীর্ঘ দিন ধরে বিশ্ববিদ্যালয়ে ইয়াবা সাপ্লাই করত। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G