চলে গেলেন বিনোদ খান্না

প্রকাশঃ এপ্রিল ২৭, ২০১৭ সময়ঃ ২:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪৭ অপরাহ্ণ

দীর্ঘ দিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে চলে গেলেন বলিউড সুপারস্টার বিনোদ খান্না।

বৃহস্পতিবার মুম্বাইয়ের বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৭০ বছর বয়সী শক্তিমান এ অভিনেতা।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার পত্রিকা ও পিটিআইয়ের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিনোদ খান্না ক্যানসারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হওয়ার পূর্ব পর্যন্ত অভিনয় করে গেছেন। ‘দাবাং’, ‘প্লেয়ার’, ‘দাবাং টু’ ও ‘দিলওয়ালে’র মতো অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন বিনোদ খান্না। এছাড়া ‘মেরে আপনে’, ‘অমর আকবর অ্যান্থনি’, ‘কুরবানি’, ‘ইনকার’, ‘হাত কি সাফাই’ ছবিতে অভিনয় করেন তিনি।

তার ছেলে রাহুল খান্না জানিয়েছেন, ৩১ মার্চ থেকে বিনোদ খান্না ডিহাইড্রেশনের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। এছাড়াও তিনি ইউরিনারি ব্লাডার ক্যান্সারে ভুগছিলেন। মাঝে একবার তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে পরিবারের পক্ষ থেকে তাতে কান না দিতে ভক্ত ও দেশবাসীকে আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, তার দুই ছেলে অক্ষয় খান্না ও রাহুল খান্নাও বলিউডে সুপ্রতিষ্ঠিত। মৃত্যুর সময় তাঁর চার সন্তান ও স্ত্রী কবিতা খান্না অভিনেতার পাশেই ছিলেন।

বিনোদ খান্না ভারতের পাঞ্জাব প্রদেশের গুরুদাসপুরের লোকসভার সদস্য ছিলেন। এপ্রিলের প্রথম সপ্তাহে এ অভিনেতাকে গুরুতর অবস্থায় মুম্বাইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G