শাকিব অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ

প্রকাশঃ এপ্রিল ২৯, ২০১৭ সময়ঃ ৬:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০০ অপরাহ্ণ

অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানকে।

শনিবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট কুশলীদের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে পরিচালক সমিতির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সভায় প্রেস বিজ্ঞপ্তি পড়ে শোনান পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন।

সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে চলচ্চিত্র সংশ্লিষ্ট কুশলীদের সব সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। এতে সর্ব সম্মতিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, যেহেতু চিত্রনায়ক শাকিব খান দেশের সমগ্র চলচ্চিত্র পরিচালকদের অসম্মান ও হেয় প্রতিপন্ন করে জাতীয় দৈনিকসহ মিডিয়াতে বক্তব্য দিয়েছেন। বর্তমানেও একই ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছেন।

চিত্রনায়ক শাকিব খান

চলচ্চিত্র সংশ্লিষ্ট সব কুশলী মনে করেন, তিনি (শাকিব) দেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট কুশলীদের তুচ্ছজ্ঞান করেছেন। কারণ পরিচালকই হচ্ছেন ‘ক্যাপ্টেন অব দ্য শীপ’। তাদের অপমান করা মানে কুশলীদের অপমান করা। তাই আজ থেকে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল সংগঠনের সদস্যরা অনির্দিষ্টকালের জন্য শাকিব খানের সাথে কোনো সিনেমার শুটিং ও ডাবিংয়ের কাজে অংশগ্রহণ করবেন না।

বাংলাদেশ পরিচালক সমিতির প্যাডে পাঠানো ঐ বিজ্ঞপ্তিতে পরিচালক সমিতির সভাপতি, মহাসচিবের স্বাক্ষর রয়েছে। এ ছাড়া চলচ্চিত্র গ্রাহক সংস্থা, ফিল্ম এডিটরস গিল্ড, চলচ্চিত্র ফাইট ডিরেক্টরস অ্যাসোসিয়েশন, চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতি, চলচ্চিত্র স্থিরচিত্রগ্রাহক সমিতি, চলচ্চিত্র উৎপাদন ব্যবস্থাপক সমিতি, চলচ্চিত্র উৎপাদন সহকারী ব্যবস্থাপক সমিতি, চলচ্চিত্র অঙ্গসজ্জা সমিতি, চলচ্চিত্র রূপসজ্জাকর সমিতি, চলচ্চিত্র লেখক সমিতির সভাপতির স্বাক্ষর রয়েছে।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G