চট্টগ্রামে পেন্টাগনের বিজনেস সেমিনার ও ট্রেনিং

প্রকাশঃ মে ১, ২০১৭ সময়ঃ ২:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১৩ অপরাহ্ণ

ক্রেতা-পরিবেশকদের সাথে জনসংযোগ বাড়াতে চট্টগ্রামে ‘বিজনেস সেমিনার এন্ড ট্রেনিং প্রোগ্রাম’ আয়োজন করতে যাচ্ছে পেন্টাগন ইউনিভার্সেল লিমিটেড। আজ সোমবার চট্টগ্রামের আগ্রাবাদে উইমেন চেম্বার অব কমার্সে বেলা তিনটায় এই অনুষ্ঠান আয়োজিত হবে।

‘অনলাইন শপিং এন্ড হোম ডেলিভারি সার্ভিস’ এই থিমকে সবার মাঝে ছড়িয়ে দিতে ইতমধ্যে ঢাকাসহ সারাদেশে পেন্টাগন বেশ কিছু চেইনশপ বাস্তবায়ন করেছে। ঘরে বসে পণ্য প্রাপ্তির এই অপূর্ব সুযোগ ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে বলে জানান কোম্পানির পরিচালক মার্কেটিং লায়ন নজরুল ইসলাম সীমান্ত।

পেন্টাগন ইউনিভার্সাল লিমিটেড এর প্রধান নির্বাহী পরিচালক হারুন ইবনে ইসলাম বলেন, ‘পন্যের গুণগতমান এবং সাশ্রয়ীদামের কারণে ক্রেতা-পরিবেশকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে আমাদের অনলাইন শপিং। ক্রেতা-পরিবেশকদের সাথে জনসংযোগ বাড়াতে এবং আমাদের পণ্য সম্পর্কে যথাযথ ধারণা দিতে চট্টগ্রামে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে ।’

ফারুক হোসাইন খানের সভাপতিত্বে এই সেমিনার ও ট্রেনিং প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পেন্টাগন ইউনিভার্সেল লিমিটেডের প্রধান নির্বাহী পরিচালক হারুন ইবনে ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিচালক (ক্রয়) মোহাম্মদ মোক্তার হোসেন। অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন পরিচালক মার্কেটিং লায়ন নজরুল ইসলাম সীমান্ত।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন ব্র্যান্ড প্রমোটার মহিরুল ইসলাম মাসুদ, বাংলাদেশ কমিউনিটি জার্নালিজম এসোসিয়েশনের সভাপতি এস.এম আবুল বরকত আকাশ, পেন্টাগনের সেলস ম্যানেজার শহদিুল্লাহ ভুঁইয়া।
অনুষ্ঠানটি আয়োজন করতে যাচ্ছে পেন্টাগন ইউনিভার্সেল লিমিটেড এর চট্টগ্রাম বিভাগীয় ক্রেতা-পরিবেশকবৃন্দ।
প্রতিক্ষণ/এডি/রাহা

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G