কুবিতে বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত

প্রকাশঃ মে ৭, ২০১৭ সময়ঃ ৭:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৫ অপরাহ্ণ

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রবীণ শিক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে নবীনবরণ এবং বিদায় অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিভাগীয় প্রধান মো: মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আলী আশরাফ বলেন, “শুধু সিএসই বিভাগে পড়লেই হবেনা, মেধা মননকে কাজে লাগিয়ে বিভাগের এবং বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করতে হবে।”

অনুষ্ঠানে বিভাগের শিক্ষক কামাল হোসেন চৌধুরী এবং মাহমুদুল হাসানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় বিদায়ী শিক্ষার্থীদর পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন সাইফুল ইসলাম, খলিল শ্যামন্ত রায় প্রমুখ। বিদায়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G