৩৪ দিনের ছুটিতে রাবি

প্রকাশঃ মে ১৮, ২০১৭ সময়ঃ ৩:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৩ অপরাহ্ণ

তানভীর অনিক, রাবি প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান, ঈদ-উল-ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগামী ২৭ মে থেকে ২৯ জুন পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে।

আজ বৃহস্পতিবার দুপরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এন্তাজুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ছুটি’র সময় রাবির আবাসিক হলসমূহ বন্ধ হবে কি-না সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

জনসংযোগ দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ছুটির মধ্যে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ২০ থেকে ২৯ জুন পর্যন্ত বন্ধ থাকবে।

ছুটির মধ্যে বিশ্ববিদ্যালয়ে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা জানতে চাইলে অধ্যাপক আসাবুল হক বলেন, যদি সবুজ কালির (অফিস খোলা থাকবে) ছুটি হয় তাহলে নিজ নিজ বিভাগ তাদের ইচ্ছামতো পরীক্ষা গ্রহণ করতে পারবে।

প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনিসুর রহমান বলেন, এখনও তো বিশ্ববিদ্যালয় খোলা আছে। তবে ছুটিতে হল বন্ধ হবে কি-না সেটা এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি। যদি হয় তাহলে শিক্ষার্থীদের অবগত করা হবে।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G