ইসলামী ব্যাংকের বার্ষিক সভা অনুষ্ঠিত

প্রকাশঃ মে ২৩, ২০১৭ সময়ঃ ৬:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১৮ অপরাহ্ণ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৩৪তম বার্ষিক সাধারণ সভা আজ মঙ্গলবার রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান এতে সভাপতিত্ব করেন।

শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান শায়খ মাওলানা মোহাম্মদ কুতুবুদ্দীন, ব্যাংকের ভাইস চেয়ারম্যান সৌদি আরবের ইউসিফ আব্দুল্লাহ আল-রাজী, পরিচালক ও আইডিবি প্রতিনিধি ড. আরিফ সুলেমানসহ অন্যান্য পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও শেয়ারহোল্ডাররা সভায় উপস্থিত ছিলেন।

সভায় ২০১৬ সালের লাভ-ক্ষতির হিসাব এবং শেয়ারহোল্ডারদের জন্য ২০১৬ সালে ১০% নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G