স্বামীর চিকিৎসায় পাওনা টাকা চাইলেন আনোয়ারা

প্রকাশঃ জুলাই ২৩, ২০১৭ সময়ঃ ৯:২৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৩ পূর্বাহ্ণ

স্বামীর চিকিৎসার জন্য প্রযোজকদের কাছে পাওনা টাকা চাইলেন আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী আনোয়ারা। এ আহ্বানে তেমন সাড়া পাচ্ছেন না তিনি।

১৩ জুলাই এ অভিনেত্রীর স্বামী মহিতুল ইসলাম ব্রেন স্ট্রোক করেন। এরপরই রাজধানীর আগারগাঁওয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডা. দীন মোহাম্মদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

এ বিষয়ে আনোয়ারা জানান, স্বামীর চিকিৎসার জন্য অনেক টাকা ব্যয় হচ্ছে। অনেক প্রযোজকের কাছেই তার পারিশ্রমিক বকেয়া রয়েছে। সে টাকা পেলে এ বিপদ কাটিয়ে উঠতে পারবেন। কিন্তু কাঙ্ক্ষিত সাড়া পাচ্ছেন না তিনি।

আনোয়ারা বলেন, ‘বেশ কয়েকজন প্রযোজকের কাছে শুটিংয়ের টাকা পাই। আবার কেউ কেউ আমার কাছ থেকে টাকা ধারও নিয়েছেন। সে টাকা বারবার চেয়েও পাচ্ছি না। আমার এখন বিপদ। সাহায্য নয়, পাওনা টাকাগুলো পেলে আমার স্বামীর চিকিৎসায় ব্যয় করতে পারব। তাই যে প্রযোজকদের কাছে টাকা পাই তা দিতে অনুরোধ জানাচ্ছি।’

পাঁচ দশকের বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয় করে যাচ্ছেন আনোয়ারা। তাকে সর্বশেষ দেখা গেছে ‘অজান্তে ভালোবাসা’য়। নির্মাণাধীন রয়েছে ‘মা’সহ একাধিক চলচ্চিত্র।

প্রতিক্ষণ/এডি/রন

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G