খুলনা-চট্টগ্রামে আটক ৫৩

প্রকাশঃ ফেব্রুয়ারি ৫, ২০১৫ সময়ঃ ১০:৫৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

imagesখুলনা ও চট্টগ্রাম মহানগরীতে পুলিশি অভিযানে গত ২৪ ঘন্টায় আটক হয়েছেন বিরোধী ৫৩ জন নেতাকর্মী।খুলনা মহানগরীতে নিয়মিত অভিযানে ২৯ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগরীর ৮ থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতদের মধ্যে তিনজন বিএনপি ও পাঁচজন জামায়াত-শিবির কর্মী রয়েছেন। বাকিরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিশেষ শাখার এডিসি মনিরুজ্জামান মিঠু  এ তথ্য নিশ্চিত করেন।

 অন্যদিকে,নাশকতায় জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।  মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে বিএনপি কর্মী ৮ জন, শিবির কর্মী ৮ জন ও জামায়াতের ৮ জন কর্মী রয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাসান প্রতিক্ষণকে জানান, মঙ্গলবার মিরসরাই, সীতাকুণ্ড, হাটহাজারী, সাতকানিয়া ও লোহাগাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে ২৪ জনকে আটক করা হয়েছে।
বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধের মধ্যে সহিংসতা এড়াতে চট্টগ্রাম জুড়ে পুলিশের এ অভিযান চলছে।

প্রতিক্ষণ/এডি/রাতুল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G