কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের গানের ভিডিও

প্রকাশঃ সেপ্টেম্বর ১২, ২০১৭ সময়ঃ ২:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৭ অপরাহ্ণ

প্রখ্যাত কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের সম্প্রতি প্রকাশিত হলো আরো একটি নতুন একক গানের ভিডিও।

‘জোছনার বর্ষণে/ আনমনা এই মনে/- এমন কথায় সাজানো ‘জোছনার বর্ষণে’ শিরোনামের গানটির কথা লিখেছেন তারিক তুহিন। এতে সুর করেছেন আহম্মেদ হুমায়ুন আর সংগীতায়োজন করেছেন তরিক আল ইসলাম।

১১ সেপ্টেম্বর ২০১৭, ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয় গানটি। গানটির ভিডিও নির্মান করেছেন চন্দন রায় চৌধুরী। আর এতে মডেল হয়ে অভিনয় করেছেন লিয়ানা লিয়া ও তারেক।

‘জোছনার বর্ষণে’ গানটির প্রসঙ্গে কুমার বিশ্বজিত বলেন, ‘কথা আর সুরে সরলতা প্রেম আছে যেমন, তেমন গানটি হৃদয়ে লাগার মতো। সুন্দর একটি রোমান্টিক গান। গেয়ে ভালো লেগেছে আমার, একটু ভিন্ন স্টাইলে করা রুচিশীল ও পরিচ্ছন্ন একটি ভিডিওটি এটি। আশা করি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে। বাকিটা শ্রোতারা বিচার করবেন।’

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G