নাশকতা বন্ধে নোয়াখালীতে মানববন্ধন

প্রকাশঃ ফেব্রুয়ারি ৫, ২০১৫ সময়ঃ ৪:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

full_1874300568_1423127042দেশব্যাপী সন্ত্রাস-সহিংসতার বিরুদ্ধে নোয়াখালীতে মুক্তিযোদ্ধা সংসদ ও গণজাগরণ মঞ্চ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ আয়োজন করে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে জেলা শহরের প্রধান সড়কে ২ ঘন্টাব্যাপী চলা এই মানবন্ধনে গণজাগরণ মঞ্চ ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে সংহতি প্রকাশ করে -একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সেক্টর কমান্ডার্স ফোরাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট, প্রগতি লেখক সংঘ, নোয়াখালী টাউন হল, দোকান কর্মচারী সমিতিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় গণজাগরণ মঞ্চের সমন্বয়ক নাজমুর সাকিব পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন নোয়াখালী নাগরিক কমিটির সভাপতি মিয়া মো. শাহজাহান, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের কমান্ডার মোজাম্মেল হক মিলন, সাবেক জেলা ইউনিট কমান্ডার মিজানুর রহমান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অ্যাডভোকেট কাজী মানছুরুল হক খসরু, জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুল হক বকষি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমদাদ হোসেন কৈশোর প্রমুখ।

বক্তারা হরতাল অবরোধের নামে সন্ত্রাস সহিংসতাকারীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান করেন।

 

প্রতিক্ষণ/এডি/ইফতেখার রাজু

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G