নাইট গার্ড এর প্রিমিয়ার শো অনুষ্ঠিত

প্রকাশঃ জানুয়ারি ২৬, ২০১৮ সময়ঃ ১০:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৯ অপরাহ্ণ

বরগুনা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল মাটিয়াল এর ব্যানারে নির্মিত স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র দ্যা নাইট গার্ড। প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন বরগুনার ডিসিসহ সম্মানিত ব্যক্তিবর্গ।

ছবিটির রচনা ও পরিচালনায় ছিলেন অমৃতাভ মিহির। এতে কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক বিপিএম। তার সাথে ভিন্ন ধারার এই ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী সানজিদা মিলা, ডেভিড সিকদারসহ আরও অনেকে। পরিচালক অমৃতাভ মিহির বলেন, এটা সুস্থ ধারার চলচ্চিত্রকে ফিরিয়ে আনার ক্ষুদ্র প্রয়াস।

দ্যা নাইট গার্ড হচ্ছে মুলত ভালোবাসার গল্প। শিমুল আর শিমু বিশ্ববিদ্যালয় পড়ছে। দুজন দুজনকে ভালোবাসে। শিমু যতটাই সিরিয়াস, শিমুল ততটাই উদাসীন। শিমুলের উদাসীনতারর জন্য-ই এক সময় হারিয়ে যায় শিমু। শিমু চলে যাবার পরই শিমুল তার ভালবাসা বুঝতে পারে। খুঁজতে থাকে তাকে। আর শিমুলের মনে হয় শিমুর আশেপাশে থাকাটাই হবে তার প্রায়শ্চিত্ত। এভাবেই একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র হয়ে ওঠে নাইট গার্ড। এগিয়ে যায় গল্প।

প্রতিক্ষণ/এডি/রাহা

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G