শুক্রবার থেকে বরিশাল বিভাগে হরতাল

প্রকাশঃ ফেব্রুয়ারি ৫, ২০১৫ সময়ঃ ৭:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৪ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

hortal  ddশুক্রবার সকাল ৬টা থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত বরিশাল বিভাগে হরতালের ডাক দিয়েছে ২০ দলীয় জোট।

২০ দলীয় জোটের পক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে- ২০ দলীয় জোটের নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে অমানবিকভাবে গ্যাস, টেলিফোন সংযোগসহ সব প্রকার নাগরিক সুবিধা থেকে বঞ্চিত করা, তার নামে মিথ্যা হত্যা মামলা, দেশব্যাপী গণগ্রেফতার, গুম ও হত্যার প্রতিবাদে ২০ দলীয় জোটের পক্ষ থেকে ৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৬টা থেকে ৮ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত বরিশাল বিভাগে এ হরতালের ডাক দেওয়া হয়েছে।

প্রতিক্ষণ /এডি/বাসেত

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G