সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

প্রকাশঃ ফেব্রুয়ারি ৬, ২০১৫ সময়ঃ ৯:৩৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৯ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

r accidentনারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় জয়নাল আবেদীন (১৯) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ২জন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়নাল আবেদীন উপজেলার ডহরগাঁও এলাকার সাত্তার আলীর ছেলে। আহতরা হলেন পাশের হোড়গাঁও এলাকার শাহীন মিয়া (২২)ও রিয়াদ মিয়া (২১)।

জানা গেছে, ভুলতা থেকে একটি মটরসাইকেল যোগে আহত ওই দুই জনকে নিয়ে নিজ বাড়ি ডহরগাঁও ফিরছিলেন এসএসসি পরীক্ষার্থী জয়নাল আবেদীন।

গোলাকান্দাইল এলাকা অতিক্রমকালে অপর দিক থেকে আসা দ্রুতগামী ক্যাভার্ডভ্যান মটরসাইকেলটিকে জোরে ধাক্কা মারে। এসময় ঘটনাস্থলেই জয়নাল আবেদীন মারা যান। আহত হন শাহিন মিয়া ও রিয়াদ মিয়া নামের দুই জন।

প্রতিক্ষণ /এডি/হানিফ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G