ভেরিফায়েড হয়েছে আসিফ আকবারের ফেসবুক পেজ
বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
বাংলাদেশর জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবারের ফেসবুক ফ্যান পেজ ভেরিফায়েড হয়েছে। ফেসবুক কর্তৃপক্ষ পেজটি (https://www.facebook.com/asif.akbar.bd) যাচাই-বাছাই করে এর যথার্থতা নিশ্চিত করেছে।
ভেরিফায়েড হওয়া এই পেজে লাইকের সংখ্যা ৫ লাখ ৬১ হাজার ৭৬৮। ৫ ফেব্রুয়ারি দুপুরে পেজ ফেরিফায়েডের তথ্যটি নিশ্চিত করেন বাংলাদেশের জনপ্রিয় এই কণ্ঠশিল্পী।
এটা যে আসিফের অনুমোদিত পেজ, তা বোঝা যাবে পেজে তার নামের পাশে নীল রঙের বৃত্তে সাদা রঙের টিক চিহ্ন দেখে। ফ্যান পেজটি আসিফ নিজে এবং অ্যাডমিন প্যানেলের মাধ্যমে পরিচালনা করেন।
আসিফ বলেন, “আমার ফ্যান পেজ ফেসবুক কর্তৃপক্ষ কর্তৃক ভেরিফাইড হয়েছে।
এখন থেকে কারও কানে কানে গিয়ে বলতে হবে না এটা আসল না নকল। এই ফ্যান পেজের বেড়ে ওঠার কৃতিত্ব একান্তই ভক্তদের।
আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আমার প্রয়োজনীয় কিংবা আপনাদের অপ্রয়োজনীয় সব তথ্যই এখানে নিয়মিত আপলোড করা হবে।এডমিন প্যানেলের মাধ্যমে কিংবা সরাসরি আমার মাধ্যমে। পেইজ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আসুন নতুন উদ্যমে পথচলা শুরু করি। সবাই ভাল থাকুন,সুস্থ্য থাকুন, সুন্দর থাকুন”।
অবম্য আসিফ ব্কতারা একার একটু বেশি গর্ব করলেও কিচু করার থাকবে না!
প্রতিক্ষণ/এডি /ইসলাম
























